ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারে: নেতানিয়াহু

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৩০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 104

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, পরিস্থিতি এখনো স্থিতিশীল নয় এবং সংঘাত ফের শুরু হওয়ার ঝুঁকি রয়ে গেছে।

নেতানিয়াহু আরও জানান, ইরানের বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধকে ইসরায়েল সমর্থন করে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের উত্তেজনা তৈরি হয়নি।

তিনি বলেন, সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনার বিষয়ে তাকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অবহিত করেছেন। সেই আলোচনায় যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে বিভিন্ন শর্তের কথা উঠে আসে।

নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, আলোচনায় ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতেও মতবিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্র চায় ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিক এবং দীর্ঘ সময় পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখুক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারে: নেতানিয়াহু

সর্বশেষ আপডেট ১০:৩০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬