ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির পেছনে কে- ইসলামাবাদ, না ওয়াশিংটন?

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 162

ইরান-যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর প্রশ্নটা আর সরল থাকছে না। পাকিস্তান কি সত্যিই মধ্যস্থতাকারী, নাকি বড় কোনো কূটনৈতিক খেলায় কেবল একটি ব্যবহৃত পথ?

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাময়িক এই সমঝোতা কার্যকর হলেও মাটির বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েল-লেবানন সীমান্তে হামলা-পাল্টা হামলা থামেনি।

তেহরান বলছে, লেবাননও এই চুক্তির আওতায়- ইসরায়েল তা মানছে না। ফলে যুদ্ধবিরতির কাগুজে কাঠামো আর বাস্তবতার মধ্যে ফাঁকটা চোখে পড়ার মতোই।

এর মধ্যেই পাকিস্তান নিজেকে শান্তির দূত হিসেবে হাজির করার চেষ্টা করছে। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু প্রতিবেদন ভিন্ন ছবি আঁকছে।

সেখানে বলা হচ্ছে, ইসলামাবাদ আসলে নিরপেক্ষ কোনো পক্ষ ছিল না; বরং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপকে কার্যকর করার একটি মাধ্যম হিসেবেই কাজ করেছে বলে মনে হচ্ছে।

সূত্রের ভাষ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটন থেকে ইসলামাবাদের ওপর চাপ তৈরি হচ্ছিল। লক্ষ্য একটাই- ইরানকে অন্তত সাময়িকভাবে হলেও যুদ্ধবিরতিতে রাজি করানো। হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্তটিও এই আলোচনার কেন্দ্রে ছিল বলে জানা যায়।

পর্দার আড়ালে তখন তৎপরতা বাড়ান পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির। একদিকে মার্কিন প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ, অন্যদিকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা-দুই দিকেই তিনি সক্রিয় ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

পরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যখন বিষয়টি সামনে আনেন, তখন সেটি অনেকটা প্রস্তুত স্ক্রিপ্টের মতোই শোনায়।

বিতর্কটা আরও ঘনীভূত হয় এখানেই। কারণ, ঘোষণার আগেই হোয়াইট হাউস বিবৃতিটি দেখে অনুমোদন দিয়েছে- এমন দাবি উঠে এসেছে।

তার ওপর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ‘খসড়া’ শব্দটি থেকে যাওয়ায় পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যঙ্গ। যেন কূটনীতির পর্দা একটু সরে গিয়ে ভেতরের আয়োজনটা হঠাৎ চোখে পড়ে গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুদ্ধবিরতির পেছনে কে- ইসলামাবাদ, না ওয়াশিংটন?

সর্বশেষ আপডেট ০৩:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬