যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে বিস্ফোরণ
- সর্বশেষ আপডেট ০৪:০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / 92
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থারে একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার বিকেলে ভ্যালেরো এনার্জি করপোরেশনের শোধনাগারে এ বিস্ফোরণ ঘটে, এতে আকাশজুড়ে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের পর পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শোধনাগারটিতে প্রায় ৭৭০ জন কর্মী কাজ করেন এবং প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল জ্বালানি উৎপাদন হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানটির এক প্রতিনিধি জানিয়েছেন, সব কর্মী নিরাপদে রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের পর এলাকায় তীব্র সালফারের গন্ধ ছড়িয়ে পড়ে এবং ঘরবাড়ি কেঁপে ওঠে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি হিটিং ইউনিটে ত্রুটির কারণেই এই বিস্ফোরণ ঘটেছে।
































