ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে জনতার ঢল

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:১৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 206

যুক্তরাষ্ট্রজুড়ে তৃতীয় দফায় ট্রাম্পবিরোধী বিক্ষোভে অন্তত ৮০ লাখ মানুষ অংশ নিয়েছিল বলে আয়োজকদের দাবি। অভিবাসন নীতি, সরকারি কর্মী ছাঁটাইসহ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ৫০টি অঙ্গরাজ্যের রাজপথে নেমে আসে মানুষ। নাগরিক সমাজের বিভিন্ন গোষ্ঠীর শনিবারের (২৮ মার্চ) এই বৃহত্তর আন্দোলনের আয়োজক সংগঠক ইনডিভিজিবল। দেশটিতে তিন হাজারেরও বেশি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন আয়োজকদের হিসাবে, ‘নো কিংস’ আন্দোলনের প্রথম দুই দফায় ব্যাপক জনসমাগম হয়েছিল। জুনে অনুষ্ঠিত প্রথম কর্মসূচিতে ৫০ লাখের বেশি এবং অক্টোবরে প্রায় ৭০ লাখ মানুষ অংশ নেন।

শনিবার তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সর্বশেষ কর্মসূচিতে অংশগ্রহণ আরও বেড়েছে। তাদের অনুমান, যুক্তরাষ্ট্রের ৩ হাজার ৩০০টির বেশি অনুষ্ঠানে অন্তত ৮০ লাখ মানুষ অংশ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের সেন্ট পলে ‘নো কিংস’ আন্দোলনের প্রধান সমাবেশে জনতার ঢল নেমেছিল। মিনেসোটা ক্যাপিটলের লন ও আশপাশের সড়কজুড়ে হাজার হাজার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। অনেককে উল্টো করে মার্কিন পতাকা ধরতে দেখা যায়, যা ঐতিহাসিকভাবে সংকট ও প্রতিবাদের প্রতীক।

বিক্ষোভকারীরা একই সঙ্গে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধেও অবস্থান নেন। বিভিন্ন ব্যানারে তারা ‘যুদ্ধমুক্ত বিশ্ব’ গড়ার আহ্বান জানান। তবে হোয়াইট হাউস এই দেশব্যাপী বিক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ।

মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন এক বিবৃতিতে এসব সমাবেশকে ‘বামপন্থি অর্থায়নকারী নেটওয়ার্কের ফসল’ বলে দাবি করেন। তার ভাষ্য, এই তথাকথিত ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট থেরাপি সেশন’ নিয়ে শুধু তারাই মাথা ঘামায়, যাদের এগুলো কভার করার জন্য টাকা দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে জনতার ঢল

সর্বশেষ আপডেট ১০:১৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬