ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইরান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 161

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হামানেহ, ছবি সংগৃহীত

ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা বা প্রস্তাব গ্রহণের দাবি একেবারেই উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সরাসরি কোনো আলোচনা হয়নি, আর যেসব কথা ছড়ানো হচ্ছে, সেগুলো বাস্তবতার সঙ্গে মেলে না।

সোমবার নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি কিছুটা ঠান্ডা, কিন্তু কড়া সুরেই অবস্থান পরিষ্কার করেন।

তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো সরাসরি আলোচনা হয়নি—এটা শুরু থেকেই একই জায়গায় আছে। মাঝেমধ্যে তৃতীয় পক্ষের মাধ্যমে বার্তা এসেছে, তবে সেটিকে আলোচনার পর্যায়ে নেওয়া হয়নি।

ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে দাবি করা হয়েছিল, ইরান নাকি যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত হয়েছে। বাঘায়ি এটিকে ‘ভিত্তিহীন’ বলেই থামেননি, ইঙ্গিত দিয়েছেন—এই ধরনের দাবি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হতে পারে।

তাঁর মতে, যেসব প্রস্তাব পাঠানো হয়েছে, সেগুলো অনেকাংশেই একতরফা এবং অযৌক্তিক।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যখন কূটনীতির কথা বলে, তখন সেটিকে সরলভাবে নেওয়ার সুযোগ খুব কম। অতীতের অভিজ্ঞতা তাদের সতর্ক করে রেখেছে। আলোচনার ভাষা আর বাস্তব আচরণের মধ্যে ফারাক আছে।

পাকিস্তানের উদ্যোগে বৈঠকের প্রসঙ্গও ওঠে। সেখানে ইরান অংশ নেয়নি বলে জানান তিনি। যদিও আঞ্চলিক দেশগুলো যুদ্ধ থামাতে আগ্রহী—এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন, তবে একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, আগ্রাসন কে শুরু করেছে, সেটি স্পষ্ট না হলে একতরফা সংযমের কথা বলা অর্থহীন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এমন দাবি বিশ্বাসযোগ্য মনে করার কোনো কারণ নেই। অতীতের আলোচনায় ‘বিশ্বাসভঙ্গের অভিজ্ঞতা’ আছে—এই স্মৃতি থেকেই ইরান এবার আরও সতর্ক অবস্থান নিয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক কর্মকর্তাদের হত্যার পর বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়। দেশজুড়ে বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে।

জবাবে ইরানও চুপ থাকেনি। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানার কথা জানিয়েছে তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইরান

সর্বশেষ আপডেট ০৫:০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬