ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে ইরানের পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার শর্ত 

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 116

ইরান ও ইসরায়েলের উত্তেজনা প্রশমনের জন্য যুক্তরাষ্ট্র আনল ১৫ দফার শান্তি পরিকল্পনা। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ উন্মুক্ত করা এবং বিভিন্ন নিরাপত্তা শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।

তবে ওয়াশিংটন বা তেহরান এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, মার্কিন প্রস্তাবে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা ধ্বংসের নির্দেশ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার শর্ত রাখা হয়েছে।

এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত, সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহার এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ উন্মুক্ত করার কথাও বলা হয়েছে। বিনিময়ে যুক্তরাষ্ট্র পারমাণবিক নিষেধাজ্ঞা প্রত্যাহার ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।

‘নিউইয়র্ক টাইমস’ জানায়, প্রস্তাবটি সরাসরি পাঠানো হয়নি; বন্ধুরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে তেহরানকে পৌঁছানো হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির মধ্যস্থতাকারীর ভূমিকা রয়েছে।

ইসরায়েলি ‘চ্যানেল ১২’ জানিয়েছে, বিস্তারিত আলোচনার জন্য অন্তত এক মাসের যুদ্ধবিরতি চাইছে ওয়াশিংটন। রয়টার্সও নির্ভরযোগ্য সূত্রের বরাতে প্রস্তাব পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে ইরানের পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার শর্ত 

সর্বশেষ আপডেট ০৫:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬