ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে যুবকের অগ্নিদ্বগ্ধ নিয়ে গুঞ্জণ

নিজস্ব প্রতিবেদক, যশোর
  • সর্বশেষ আপডেট ১২:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 134

অগ্নিদ্বগ্ধ যুবক।

যশোরের অভয়নগরে এক যুবকের অগ্নিদ্বগ্ধ হওয়ার ঘটনা নিয়ে এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ওই যুবকের পরিবার ঘটনাটি প্রেম ঘটিত বিষয় দাবি করলেও এলাকাবাসী এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের দাবি, অগ্নিদ্বগ্ধের ঘটনা পরিকল্পিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে উপজেলার এক তরুণীর সঙ্গে পাশ্ববর্তী এলাকার এক যুবকের পরিচয় হয়। অনলাইনে কথাবার্তার এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। সম্প্রতি সেই সম্পর্কের সূত্র ধরে যুবকটি তরুণীর বাড়িতে যান। সেখানে তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এরপরই ঘটে আগুনে দগ্ধ হওয়ার ঘটনা।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, দগ্ধ যুবকের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় এখনো তার পূর্ণাঙ্গ বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “চিকিৎসাধীন যুবকের বক্তব্য ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সম্পর্কের ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। তদন্তের ফলাফলের ওপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যশোরে যুবকের অগ্নিদ্বগ্ধ নিয়ে গুঞ্জণ

সর্বশেষ আপডেট ১২:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬