ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে প্রাইভেটকারে বিস্ফোরণ, দগ্ধ ৮

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 209

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে একটি প্রাইভেটকারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সোমবার (২ মার্চ) বিকেল পৌনে চারটার দিকে হুমায়ুন রোড এলাকায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই গাড়িটির ভেতর আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এর জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— মো. তারেক রহমান (২৩), মো. মনা (৪০), মিরাজ (৩৬), রেহান বাদল (২৩), মো. জনি (৩৫), মো. আকাশ (২৫), মো. আজাদ (৫৫) ও ইরফান (১১)। বিস্ফোরণের সময় তারা সবাই প্রাইভেটকারটির ভেতরে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আটজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তবে দুজনের শরীরে গুরুতর দগ্ধের চিহ্ন থাকায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

কী কারণে সিলিন্ডারটি বিস্ফোরিত হলো, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মোহাম্মদপুরে প্রাইভেটকারে বিস্ফোরণ, দগ্ধ ৮

সর্বশেষ আপডেট ০৮:১৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬