মোবাইল-ইন্টারনেট ব্যাংকিংয়ে প্রতারণা ঠেকাতে ৭ পদক্ষেপ

- সর্বশেষ আপডেট ০৯:২১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 166
সরকার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ইন্টারনেট ব্যাংকিংয়ে হ্যাকার ও প্রতারক চক্র রুখতে সাতটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে এ তথ্য জানান।
তিনি বলেন, এমএফএস বাংলাদেশের দ্রুত জনপ্রিয় হওয়া সহজ পরিশোধ পদ্ধতি হলেও গ্রাহকদের ব্যবহারজনিত ভুল এবং প্রতারকের নতুন কৌশলের কারণে ঝুঁকি বাড়ছে। পাসওয়ার্ড শেয়ার করা, ডিভাইস হ্যাকিংসহ নানা ঘটনা ঘটছে।
সরকার সচেতন এবং বাংলাদেশ ব্যাংক পেমেন্ট সিস্টেমের নিরাপত্তা জোরদার ও প্রতারণা প্রতিরোধে কাজ করছে।
প্রধান সাতটি পদক্ষেপের মধ্যে প্রথমে এক এনআইডির বিপরীতে শুধুমাত্র একটি এমএফএস অ্যাকাউন্ট চালুর নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাহকের নম্বর যাচাই করতে বিটিআরসি ও বাংলাদেশ ব্যাংকের সমন্বয় করা হয়েছে।
দ্বিতীয়ত, পিন নম্বর ও প্রতারণা সচেতনতা বৃদ্ধির জন্য গ্রাহকদের এসএমএস, ভয়েস মেসেজ, ইমেইল ও গণমাধ্যমে প্রচারণা চালানো হবে।
তৃতীয়ত, এমএফএস এজেন্টদের কার্যক্রমে কঠোর নজরদারি; চতুর্থত, অভিযোগ দ্রুত সমাধান।
পঞ্চমত, আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে।
ষষ্ঠত, বাংলাদেশ ব্যাংক ঝুঁকি নিরূপণে নিয়মিত পরিদর্শন করছে। সপ্তমত, সন্দেহজনক লেনদেন রিপোর্ট করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সব ব্যাংকে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রয়েছে, যা গ্রাহকের লেনদেনকে আরও সুরক্ষিত করছে।































