ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় বিএনপির বিক্ষোভ, পুলিশ না থাকা নিয়ে প্রশ্ন

মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)
  • সর্বশেষ আপডেট ০৮:২২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 73

মোংলায় বিএনপির বিক্ষোভ, পুলিশ না থাকা নিয়ে প্রশ্ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি। সমাবেশে পৌর ও উপজেলা পর্যায়ে পুলিশের উপস্থিতি না থাকার বিষয়টি তুলে ধরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির এক নেতা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পৌর বিএনপির উদ্যোগে পৌর মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসনকে অপরাধীদের গ্রেপ্তারে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অর্থের বিনিময়ে প্রভাবশালীরা যেন আইনের আওতার বাইরে না থাকেন, সে বিষয়েও সতর্ক করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরতে দেওয়া হবে না। তিনি গোপালগঞ্জের প্রশাসনিক কাঠামো পরিবর্তন করে আশপাশের জেলার সঙ্গে যুক্ত করার দাবিও জানান।

পৌর বিএনপির সহসভাপতি মো. এমরান হোসেন বলেন, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে পৌরসভা ও উপজেলা পর্যায়ে কোথাও একজন পুলিশ সদস্যও নেই। এ অবস্থায় কোনো অঘটন ঘটলে তার দায় কে নেবে, সেই প্রশ্ন তোলেন তিনি।

এমরান হোসেন আরও বলেন, ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ মিছিল করতে হবে, যাতে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের স্বজনেরা বুঝতে পারেন বিএনপি মাঠে সক্রিয় রয়েছে।

সমাবেশে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মোংলায় বিএনপির বিক্ষোভ, পুলিশ না থাকা নিয়ে প্রশ্ন

সর্বশেষ আপডেট ০৮:২২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬