ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় নাশকতার অভিযোগে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

আরিফুল ইসলাম আরিফ, ​নীলফামারী
  • সর্বশেষ আপডেট ০৮:০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 95

জলঢাকায় নাশকতার অভিযোগে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকায় নাশকতার পরিকল্পনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক তৎপরতার অভিযোগে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জলঢাকা উপজেলার পশ্চিম বালাগ্রাম ইউনিয়নের মো. আনিছুর রহমানের ছেলে শাহিনুর ইসলাম তুহিন (৩০) এবং বটতলা কালীবাড়ী মাছের আড়ৎ এলাকার গজেন চন্দ্র রায়ের ছেলে গোবিন্দ রায় রাখাল (২৭)।

পুলিশ জানায়, শাহিনুর ইসলাম তুহিন বালাগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে গোবিন্দ রায় রাখাল নীলফামারী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও পোস্ট দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছিলেন। নাশকতার পরিকল্পনা ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জলঢাকা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জলঢাকায় নাশকতার অভিযোগে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৮:০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬