ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মার্চে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 286

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

মার্চের শুরুতে দুই দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটন থেকে এটিই হতে যাচ্ছে প্রথম উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফর।

গত ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দুই দেশের কূটনৈতিক যোগাযোগে নতুন গতি লক্ষ করা যাচ্ছে। এই প্রেক্ষাপটে আগামী ৩ মার্চ ঢাকায় পৌঁছাবেন এস পল কাপুর। তাঁর সফর ঘিরে ইতিমধ্যে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।

সোমবার দুপুরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে পল কাপুরের আসন্ন সফর ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।

এর আগে রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী অংশীদারত্বের ভিত্তি হিসেবে পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও উন্নয়নের প্রতি অঙ্গীকারের ওপর জোর দেওয়া হয়েছে।

দুই পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা, অভিবাসন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে চলমান সহযোগিতা পর্যালোচনা করে।

রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত মানবিক সহায়তার প্রতি কৃতজ্ঞতা জানান এবং মিয়ানমারে তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে কার্যকর রাজনৈতিক সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

বৈঠকে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করে যে, সামনের দিনগুলোতে বহুমাত্রিক সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মার্চে ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

সর্বশেষ আপডেট ১০:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬