ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন হামলার আশঙ্কায় দ্রুত ইরান ছাড়ার নির্দেশ চীনের নাগরিকদের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 182

ইরানে সম্ভাব্য মার্কিন বিমান হামলার আশঙ্কা বাড়ছে। এই প্রেক্ষাপটে বেইজিং জরুরি সতর্কতা জারি করে দেশটিতে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে।

শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানে বহিঃশক্তির সম্পৃক্ততায় নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নাগরিকদের আপাতত ইরান ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরানের সঙ্গে সাম্প্রতিক আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এর পর থেকেই সম্ভাব্য মার্কিন বিমান হামলার ঝুঁকি আগের তুলনায় বেড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে ইরানে থাকা চীনা নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং পরিস্থিতি বিবেচনায় দ্রুততম সময়ে দেশটি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মার্কিন হামলার আশঙ্কায় দ্রুত ইরান ছাড়ার নির্দেশ চীনের নাগরিকদের

সর্বশেষ আপডেট ১০:০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬