শিরোনাম
মার্কিন নাগরিকদের সৌদি ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০৩:৪৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / 184
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হওয়ায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটে দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।
রোববার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এক জরুরি নিরাপত্তা সতর্ক বার্তায় এই নির্দেশনা জারি করে। দূতাবাস জানায়, অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ অবস্থায় সৌদি আরবে থাকা মার্কিন নাগরিকদের দেরি না করে বাণিজ্যিক ফ্লাইটে দেশ ত্যাগের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্টেট ডিপার্টমেন্ট পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে।
































