ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবপাচার চক্রের ‘বিশু গ্যাং’ প্রধান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৩:৩৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 112

মানবপাচার চক্রের ‘বিশু গ্যাং’ প্রধান গ্রেপ্তার

গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য ও ‘বিশু গ্যাং’-এর প্রধান হিসেবে পরিচিত বিশু মন্ডলকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে মুকসুদপুর থানার বাঘাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৬-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতালিতে লোক পাঠানোর কথা বলে স্থানীয়ভাবে প্রচার করতেন বিশু মন্ডল। অভিযোগ রয়েছে, ইতালি পাঠানোর কথা বলে এক ব্যক্তির কাছ থেকে পাসপোর্টসহ প্রথমে ২ লাখ টাকা এবং পরে আরও ১২ লাখ টাকা নেন তিনি।

অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে ওই ব্যক্তিকে ঢাকা থেকে বিমানে দুবাই, পরে মিশর হয়ে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে বিশু মন্ডলের সহযোগীদের মাধ্যমে তাকে একটি আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। পরে ওই চক্র ভুক্তভোগীকে শারীরিক নির্যাতন করে ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠায় এবং ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরিবারের কাছ থেকে ওই টাকা আদায়ের পর ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হলেও পরে আবারও তাকে মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে আরও ২৫ লাখ টাকা আদায় করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গোপালগঞ্জের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে অভিযোগ করেন। পরে ট্রাইব্যুনালের নির্দেশে মুকসুদপুর থানায় বিশু মন্ডলসহ অন্যদের বিরুদ্ধে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়।

এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশু মন্ডলকে গ্রেপ্তার করে। সংস্থাটি জানায়, তার বিরুদ্ধে এর আগেও মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান বলেন, বিশু মন্ডলের বিরুদ্ধে মানবপাচারের একাধিক মামলা রয়েছে। তাকে গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মানবপাচার চক্রের ‘বিশু গ্যাং’ প্রধান গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৩:৩৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬