ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মাধবদীতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৬:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 254

মাধবদীতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

নরসিংদীর সদর উপজেলার মাধবদী হাটে অবৈধ কারেন্ট জাল ও রিং জালের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করে মোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (২৭ জুলাই) সকালে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশনা এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ইউএনও আসমা জাহান সরকার। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, র‌্যাব, মাধবদী থানা পুলিশ এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা অংশ নেন।

অভিযানকালে দেখা যায়, মাধবদী হাটের খোলা মাঠে প্রকাশ্যে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও রিং জালের বেচাকেনা চলছিল। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ ব্যবসায়ী জাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট আইনে আটক তিন ব্যক্তির কাছ থেকে মোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পরে নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫ নম্বর রোডসংলগ্ন খোলা মাঠে জব্দ করা সব অবৈধ কারেন্ট জাল ও রিং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ কারেন্ট জাল ও রিং জালের ব্যবহার দেশের মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মাধবদীতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

সর্বশেষ আপডেট ০৬:৩০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬