শিরোনাম
নৌবাহিনীর অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

নিজস্ব প্রতিবদেক, চট্টগ্রাম
- সর্বশেষ আপডেট ১১:৫৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / 248
চট্টগ্রামের কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাছ ধরার অবৈধ জাল মজুত করে আসছে।
এমন তথ্যের ভিত্তিতে রোববার (১৯ এপ্রিল) বিকালে মৎস্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে সি হার্টের গোডাউনে যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও কোস্টগার্ড। এসময় গোডাউন তল্লাশি করে ৩২ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়।
এছাড়া ঘটনাস্থলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা মালিকানাবিহীন দুটি ট্রাক থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১২ কোটি টাকা। অভিযান শেষে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
সরকার ঘোষিত ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধের যে কর্মসূচি তা বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। এরই অংশ হিসেবে পরিচালনা করা হয় এই অভিযান।
































