ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে অভিযান, ৫০০০ লিটার জ্বালানি তেল জব্দ

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সর্বশেষ আপডেট ০১:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 189

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পূর্বভাগ বাজারের সেলিম এন্টারপ্রাইজ থেকে এসব তেল জব্দ করা হয়। এ সময় ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ জানান, অবৈধ মজুদের খবরে এ অভিযান চালানো হয়। এ সময় সেলিম এন্টারপ্রাইজ থেকে মোট ৩২টি ড্রামে মজুদ করা তেল জব্দ করা হয়।

তিনি আরও জানান, ২৮টি ড্রামে ডিজেল ও চারটি ড্রামে মবিল রয়েছে। ২৬টি ড্রামে ২০০ লিটার করে ও বাকি দুটিতে ১০০ লিটার করে তেল আছে। অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নাসিরনগরে অভিযান, ৫০০০ লিটার জ্বালানি তেল জব্দ

সর্বশেষ আপডেট ০১:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬