ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী বিশেষ অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 84

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশজুড়ে মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে জুয়া ও মানবপাচার রোধেও জোরালো পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করা হচ্ছে। দ্রুতই এ বিষয়ে বিশেষ অভিযান শুরু হবে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়।

মঙ্গলবার কক্সবাজারের টেকনাফে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেখানে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমেও অংশ নেন মন্ত্রী।

তিনি উল্লেখ করেন, জুয়া—বিশেষ করে অনলাইন জুয়ার বিস্তার—একটি নতুন সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সরকার গবেষণা চালাচ্ছে।

মানবপাচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, টেকনাফ, উখিয়া ও কক্সবাজার এলাকায় এ সমস্যা বেশি প্রকট। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারি ও অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ধরনের অপরাধ দমনে জনগণের সহযোগিতা জরুরি বলেও তিনি উল্লেখ করেন। তথ্যভিত্তিক পদক্ষেপ নিলে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও ফলপ্রসূ হবে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাদকবিরোধী বিশেষ অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৪:৫২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬