তিন বছরের মধ্যে
মহাকাশে নিজস্ব স্যাটেলাইট পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

- সর্বশেষ আপডেট ১২:০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 59
আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উদ্যোগে আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। ২০৩৪ সালের মধ্যে এ লক্ষ্য অর্জনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, প্রযুক্তি শুধু ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং নতুন প্রযুক্তি উদ্ভাবনে মনোযোগী হতে হবে। প্রচলিত চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু আবিষ্কারের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।
উদ্ভাবনী উদ্যোগে অর্থের অভাব যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল বরাদ্দ রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, উপযুক্ত সুযোগ ও সহযোগিতা পেলে বাংলাদেশের তরুণরাও প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে সক্ষম। বৈশ্বিক প্রতিযোগিতায় দেশের তরুণেরা নিজেদের মেধা ও সক্ষমতা দিয়ে আকাশ জয় করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
































