ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
  • সর্বশেষ আপডেট ১২:৩০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / 146

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৮ জন শিশু ভর্তি হয়েছে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৮০ জন শিশু।

তিনি আরও জানান, গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগে আক্রান্ত হয়ে মোট ২৭৬ জন শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮৯ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ফয়সল আহমেদ বলেন, জনসংখ্যার তুলনায় ময়মনসিংহে আক্রান্তের হার বেশি নয়। আক্রান্ত শিশুদের প্রায় ৮০ শতাংশই ৯ মাসের নিচে বয়সী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

সর্বশেষ আপডেট ১২:৩০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬