ঢাকা ০১:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়দার কারখানায় জ্বালানি তেল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 88

ভোলার বিসিক শিল্প নগরিতে একটি ময়দার কারখানায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি সিলগালা করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা বিক্ষোভ ফেটে পড়েন।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদ মাহমুদ বুলবুল এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিসিক শিল্প নগরির ‘খাল ফ্লাওয়ার মিলস’ নামের একটি কারখানায় অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৪ হাজার লিটার তেল জব্দ করা হয়। এ ঘটনায় কারখানার মালিক জামাল উদ্দিন খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশও দেন আদালত।

অভিযান চলাকালে তেল মজুদের বৈধতার দাবি তুলে কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। তারা ভ্রাম্যমাণ আদালতের গাড়ির সামনে ইট ও বালির বস্তা ফেলে অবরোধ সৃষ্টি করেন এবং কারখানার মূল ফটকে তালা লাগিয়ে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদ মাহমুদ বুলবুল জানান, জ্বালানি তেল মজুদের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তা জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী জরিমানাও করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ময়দার কারখানায় জ্বালানি তেল

সর্বশেষ আপডেট ১০:২৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬