ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে মাঠে এমপি মজনু, অবৈধ মাটিকাটা বন্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক, ফেনী
  • সর্বশেষ আপডেট ০১:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 239

ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু অবৈধ মাটিকাটা ও পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম এলাকায় অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে নিজেই সশরীরে অভিযানে নামেন তিনি।

সূত্র জানায়, গভীর রাতে একদল অসাধু চক্র ফসলি জমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটছিল।

বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু কালক্ষেপণ না করে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়াকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটার যন্ত্র (এস্কেভেটর) জব্দ করা হয়।

অভিযান চলাকালে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংসদ সদস্য তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পুরো দৃশ্যটি সরাসরি (লাইভ) সম্প্রচার করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মধ্যরাতে মাঠে এমপি মজনু, অবৈধ মাটিকাটা বন্ধে অভিযান

সর্বশেষ আপডেট ০১:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬