শিরোনাম
মধ্যপ্রাচ্যে ৩৪০০ ফ্লাইট বাতিলে আটকে পড়েছেন লক্ষাধিক যাত্রী

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৭:২০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / 179
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের পাল্টা আঘাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান ও সৌদি আরবের আকাশসীমা বন্ধ রয়েছে।
আল-জাজিরার তথ্য অনুযায়ী, ইতোমধ্যে তিন হাজার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে।
এতে আনুমানিক তিন লাখ যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন। দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ ছয় থেকে সাতটি প্রধান বিমানবন্দর সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রেখেছে।
মধ্যপ্রাচ্যের এসব বিমানবন্দর ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগকেন্দ্র হওয়ায় বৈশ্বিক বিমান চলাচলেও প্রভাব পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আটকে পড়া যাত্রীদের ভোগান্তির চিত্র উঠে এসেছে; অনেকেই টার্মিনালে অপেক্ষা করছেন নতুন ফ্লাইট ও প্রয়োজনীয় সহায়তার আশায়।



































