ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে সংঘাতে প্রবাসী নিহতের সংখ্যা বেড়ে চার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 143

৮ মার্চ, ২০২৬ তারিখে ইরানের তেহরানে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি তেল সংরক্ষণাগার থেকে ঘন ধোঁয়া উড়ছে। (এপি ছবি/ওয়াহিদ সালেমি)

মধ্যপ্রাচ্যের ইরান–ইসরাইল সংঘাতের ছায়া পড়েছে বাংলাদেশের প্রবাসী সম্প্রদায়ে। সরকারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত হয়েছেন এবং প্রায় ১৪ জন আহত হয়েছেন।

সোমবার সকালে দুবাইয়ে নিহত আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে, আর সৌদি আরবের রিয়াদে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা চলছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি জানান, বাহরাইনে একজন, দুবাইয়ে একজন এবং সৌদি আরবে দুজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং মরদেহ দেশে আনার প্রক্রিয়া তদারকি করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে আটকে পড়া প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে। ফ্লাইট বন্ধ হওয়ায় যারা আটকে আছেন, তাদের থাকার এবং চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

নুরুল হক নুর সতর্ক করে বলেন, সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলতে হবে এবং স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে হবে। এছাড়া সামাজিক মাধ্যমে এমন কোনো কনটেন্ট প্রচার না করারও পরামর্শ দেওয়া হয়েছে যা ওই দেশের আইন ভঙ্গ করতে পারে।

নিহত আহমেদ আলী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা। তার মরদেহ হস্তান্তরের পর সিলেট হয়ে গ্রামের বাড়িতে নেওয়া হবে এবং সেখানে দাফন সম্পন্ন হবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহতদের পরিবারকে সর্বাত্মক সহায়তা প্রদানে কাজ করছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রবাসী বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। তিনি আশা প্রকাশ করেন, চলমান সংঘাত দ্রুত শেষ হবে এবং ভবিষ্যতে আর কোনো বাংলাদেশির প্রাণহানি ঘটবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মধ্যপ্রাচ্যে সংঘাতে প্রবাসী নিহতের সংখ্যা বেড়ে চার

সর্বশেষ আপডেট ০৪:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬