ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে এফ-৩৫সহ যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৩৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 129

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন করে বাড়ার আশঙ্কার মধ্যে ইসরায়েলে অতিরিক্ত যুদ্ধবিমান ও মাঝ আকাশে জ্বালানি সরবরাহকারী রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাড়ানো হচ্ছে সেনা মোতায়েন ও সামরিক প্রস্তুতি।

টানা কয়েক রাত ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ানোকে সম্ভাব্য নতুন সংঘাতের প্রস্তুতি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। সংঘাত পুনরায় শুরুর পর এটিই প্রথম মার্কিন সামরিক প্রাণহানির ঘটনা।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, জর্ডানে সাম্প্রতিক হামলায় আরও কয়েক ডজন সেনা আহত হয়েছেন। এর জবাবে ইরানে ধারাবাহিক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রতিক্রিয়াকে যথেষ্ট মনে করবেন কি না, তা নিয়ে আলোচনা চলছে।

এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়েও উদ্বেগ বাড়ছে মার্কিন মহলে। দেশটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে তাদের সক্ষমতা আগের চেয়ে বেড়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক সংঘাত থেকে শিক্ষা নিয়ে পেন্টাগন ভবিষ্যৎ অভিযানে ড্রোন ও অন্যান্য মানববিহীন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে বলেও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

এরই মধ্যে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান ও যুদ্ধবিমান পৌঁছাতে শুরু করেছে। জার্মানির স্পাংডাহলেম বিমানঘাঁটি থেকে এফ-১৬ এবং ব্রিটেন থেকে অত্যাধুনিক স্টেলথ এফ-৩৫ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।

এসব যুদ্ধবিমান ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিরুদ্ধে সম্ভাব্য অভিযানে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মধ্যপ্রাচ্যে এফ-৩৫সহ যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ আপডেট ০৭:৩৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬