মধ্যপ্রাচ্যের সংঘাত অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে: অর্থমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৪:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / 216
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করছে। অর্থমন্ত্রী জানান, পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের আর্থিক চাপ আরও বাড়তে পারে, তবে সরকারের পদক্ষেপে এখনও সাধারণ মানুষের ওপর প্রভাব পড়েনি।
আরও পড়তে পারেন
রোববার (২২ মার্চ) চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই সতর্কবার্তা দেন। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছাও বিনিময় করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনীতি ভঙ্গুর অবস্থায় আমরা দায়িত্ব নিয়েছি। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে চাপ আরও বেড়ে গেছে। যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, আমাদের ওপর দায়িত্বও কঠিন হয়ে যাবে। আমরা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে খুব সতর্ক অবস্থানে রয়েছি। ইতোমধ্যে জ্বালানি সংগ্রহ ও ব্যবস্থাপনা চালু রয়েছে, যাতে মিল-কারখানা ও বিদ্যুৎ খাত কোনোভাবে ব্যাহত না হয়।’
তিনি আরও জানান, ‘যুদ্ধের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। সরকার এখনও পর্যন্ত জনগণের ওপর চাপ সৃষ্টি করেনি। তবে ভবিষ্যতের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সংযমী থাকতে হবে।’
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নানা উদ্যোগ চলছে, উল্লেখ করে তিনি বলেন, ‘বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের কার্যক্রম অব্যাহত আছে। ব্যবস্থাপনার কারণে এবারের ঈদে সাধারণ মানুষের জীবনযাত্রায় কোনো প্রভাব পড়েনি। সবাই স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করেছে।’
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965
































