শিরোনাম
ভোলায় ৪ হাজার লিটার তেল জব্দ, আটক ১
নিজস্ব প্রতিবেদক, ভোলা (বরিশাল)
- সর্বশেষ আপডেট ১১:৫৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / 100
ভোলায় ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ এপ্রিল) রাতে ভোলার চটকিমারা চরে অভিযান চালিয়ে স্টিলবডি থেকে ৪ লক্ষ টাকার তেলসহ (ডিজেল) মামুন ফরাজী নামের একজনকে আটক করেন দক্ষিণজোন কোস্টগার্ড সদস্যরা।
জব্দকৃত তেল ভোলা সদর নির্বাহী ম্যাজিস্ট্রেট এর তত্ত্বাবধানে এ. রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনে বাজার মূল্যে বিক্রি এবং আটককৃত ব্যক্তির থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে বোটসহ ছেড়ে দেওয়া হয়।
তেল বিক্রি ও জরিমানাকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।


































