ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বসে হাসিনা দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা করছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৪৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 103

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, সেখানে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন, যা একটি গুরুতর ফৌজদারি অপরাধ।

তিনি এই মন্তব্য করেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত ‘মায়ের ডাক’ প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে।

ফখরুল বলেন, “গত দেড় দশকে শেখ হাসিনা অসংখ্য পরিবারকে নিঃস্ব করেছে, শত শত মানুষকে গুম ও খুন করা হয়েছে, কিন্তু তার মধ্যে কোনও অনুশোচনা দেখা যায়নি। এ ধরনের কর্মকাণ্ড শুধু পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য ভয়াবহ।“

মন্ত্রী আরও বলেন, গুম ও খুনের শিকার পরিবারগুলোকে রাষ্ট্রীয় কাঠামোর আওতায় সহায়তা দেওয়া প্রয়োজন। তিনি বলেন, “এই পরিবারগুলোর সন্তানদের নিরাপদ, সম্মানজনক জীবন দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। আমরা শিগগিরই কার্যকর উদ্যোগ গ্রহণ করবো।”

ফখরুল আবেগঘন কণ্ঠে বলেন, “অনেক শিশু ছোটবেলা থেকে বাবা হারিয়েছে। ভবিষ্যতে যেন কেউ এমন কষ্ট না ভোগে, সমাজ ও রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে।

সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়া জরুরি এবং তাদের সন্তানদের শিক্ষিত ও নিরাপদ করা সবার দায়িত্ব।” অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং গুম হওয়া পরিবারের সদস্যরাও বক্তব্য রাখেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতে বসে হাসিনা দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা করছে : মির্জা ফখরুল

সর্বশেষ আপডেট ১০:৪৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬