ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পুত্রবধূকে গোমূত্র পানের দায়ে শ্বশুরের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৯:১১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 14

ভারতের মহারাষ্ট্রে সাবেক সংসদ সদস্য বিনায়ক রাউত ও তার পরিবারের বিরুদ্ধে কুসংস্কার চর্চা ও গৃহনির্যাতনের অভিযোগে মামলা হয়েছে।

তার পুত্রবধূ গিরিজা রাউতের অভিযোগ, তাকে জোর করে গোমূত্র পান করানো, তান্ত্রিক আচার পালনে বাধ্য করা এবং দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে।

থানে জেলার এ ঘটনায় পুলিশ বিনায়ক রাউত, তার স্ত্রী, ছেলে ও স্থানীয় কাউন্সিলর গীতেশ রাউতের বিরুদ্ধে মহারাষ্ট্রের কুসংস্কারবিরোধী আইনে মামলা করেছে। অভিযোগে কথিত দুই তান্ত্রিক ফিরোজ ও কাজির নামও উল্লেখ করা হয়েছে।

গিরিজা রাউত অভিযোগ করেন, বিয়ের পর প্রায় সাত বছর ধরে তিনি বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। স্বামীর কথিত বন্ধ্যাত্ব সমস্যার সমাধানের কথা বলে তাকে তান্ত্রিকদের কাছে নেওয়া হতো।

একপর্যায়ে তাকে জোর করে গোমূত্র পান করানো হয় এবং কুসংস্কারমূলক আচার পালনের অংশ হিসেবে মাথার চুল ছিঁড়ে নেওয়ার ঘটনাও ঘটে বলে দাবি করেন তিনি।

তিনি জানান, প্রভাবশালী রাজনৈতিক পরিবারের বিরুদ্ধে অভিযোগ করতে দীর্ঘদিন সাহস পাননি। শ্বশুর বিনায়ক রাউত পরিবারের প্রধান হয়েও কখনো তার পাশে দাঁড়াননি বলেও অভিযোগ করেন তিনি।

এ ছাড়া পারিবারিক অনুষ্ঠানে অপমান, মারধর, মানসিক চাপ সৃষ্টি এবং দাম্পত্য জীবনে নানা সমস্যার অভিযোগও করেছেন গিরিজা। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

তবে এসব অভিযোগ নিয়ে এখন পর্যন্ত বিনায়ক রাউত বা তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভারতে পুত্রবধূকে গোমূত্র পানের দায়ে শ্বশুরের বিরুদ্ধে মামলা

সর্বশেষ আপডেট ০৪:৩৯:১১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬