ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুবলী প্রকাশ্যে, ধরা পড়ল বেবিবাম্প

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৪৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 152

শাকিব খানের সঙ্গে বুবলীর ঘরে আসছে দ্বিতীয় সন্তান। রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড লঞ্চে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) হাজির হন বুবলী। যেখানে তার বেবিবাম্প স্পষ্টভাবে ধরা পড়ে। উপস্থিতির সময় বুবলীর হাঁটা-চলাফেরা থেকে বোঝা যায় যে তিনি অন্তঃসত্ত্বার প্রাথমিক পর্যায়ে নেই।

খবরের পর জানা গেছে, বুবলী শিগগিরই যুক্তরাষ্ট্রে যাত্রা করবেন। শাকিব খানের পরামর্শে সেখানে সন্তান জন্ম দেবেন। শাকিব খানও সম্ভবত পাশে থাকবেন।

বুবলী এ বিষয়ে সরাসরি মন্তব্য করেননি। সাংবাদিকদের কাছে তিনি বলেন, “যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই এগুলো নিয়ে যখন কথা বলবো তখন সবাইকে সম্মান জানিয়ে বলব। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই। আজকে আমরা একটি প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চে এসেছি, এখানে এসব স্পর্শকাতর বিষয়ে আলোচনা করা ঠিক হবে না।”

বিদেশে যাত্রা প্রসঙ্গে তিনি সরাসরি কিছু না বললেও, হাসিমুখে নিজের পাসপোর্ট সকলের সঙ্গে দেখান। বলেন, “এটি আমার গুরুত্বপূর্ণ পাসপোর্ট, আজ হাতে পেয়েছি।”

ভক্তরা শাকিব-বুবলীর সম্পর্কের দূরত্বের বিষয়টি জানলেও, বাবা-মা হওয়ার বিষয়টি নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। গত বছরও নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে তাদের দেখা গিয়েছিল, তখনও সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠেছিল। এখন সেই প্রশ্ন নতুন করে সামনে এসেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বুবলী প্রকাশ্যে, ধরা পড়ল বেবিবাম্প

সর্বশেষ আপডেট ০১:৪৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬