ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির এডহক কমিটি নিয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 20

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্তর্বর্তী এডহক কমিটির বৈধতা ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি আদালতের দরজায় পৌঁছেছে, যেখানে কমিটিকে অবৈধ ঘোষণার আবেদন জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হাইকোর্টে এ সংক্রান্ত একটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সাতজন আইনজীবী। তাদের আবেদনে ১১ সদস্যের এই এডহক কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং সেটি বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল তিন মাসের জন্য একটি অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়। এতে সভাপতির দায়িত্ব দেওয়া হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। সেই সিদ্ধান্তের পর থেকেই ক্রিকেট অঙ্গনে আলোচনা ছিল, যদিও বিষয়টি এখন আদালতে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ করা হলো।

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা।

জাতীয় ক্রীড়া পরিষদের দাবি, একটি তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই এই এডহক কমিটি গঠন করা হয়েছে। আপাতত বিসিবির সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্বও তাদের ওপরই ন্যস্ত রয়েছে। তবে রিটের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থার ভবিষ্যৎ কোন দিকে গড়ায়, সেটিই এখন দেখার বিষয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিসিবির এডহক কমিটি নিয়ে হাইকোর্টে রিট

সর্বশেষ আপডেট ০৩:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬