ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 196

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়া নিয়ে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল-এর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। প্রকাশ্যে তাকে ‘মিথ্যুক’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়েন এই কোচ।

নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারত সফরে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। ফলে আইসিসি বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এ কারণে চলমান আসরে লাল-সবুজের প্রতিনিধিত্ব নেই।

বিশ্বকাপ শুরুর আগে আসিফ নজরুল বলেছিলেন, সরকারের সিদ্ধান্তেই বাংলাদেশ দল অংশ নেয়নি। পরে তিনি বক্তব্য পরিবর্তন করে দাবি করেন, এটি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের যৌথ সিদ্ধান্ত।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সালাউদ্দিন বলেন, এমন বক্তব্যে তিনি বিস্মিত ও ব্যথিত। তার ভাষায়, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। খেলোয়াড়দের সামনে কীভাবে দাঁড়াবেন, সেটিও তার জন্য বিব্রতকর হয়ে উঠেছে বলে জানান তিনি।

কোচ আরও বলেন, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দলকে মানসিকভাবে প্রস্তুত করতে হয়েছে। কয়েকজন খেলোয়াড় গুরুতর মানসিক চাপে ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। দলকে আবার প্রতিযোগিতামূলক অবস্থায় ফেরানোই তার ক্যারিয়ারের বড় সাফল্যগুলোর একটি বলে মন্তব্য করেন সালাউদ্দিন।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি গণমাধ্যমে আসিফ নজরুল বলেছিলেন, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত বিসিবি ও খেলোয়াড়দের, যা দেশের নিরাপত্তা ও মর্যাদার স্বার্থে নেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন

সর্বশেষ আপডেট ০৪:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬