ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ ফ্লাইটে ফিরছেন মুশফিক

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৩৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / 218

বাংলাদেশ জাতীয় দলের সাবেক সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। (ফাইল ফটো)

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জেদ্দা বিমানবন্দরে আটকে পড়ার পর বিশেষ ব্যবস্থায় দেশে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। আজ রোববার (১ মার্চ) রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

পবিত্র উমরাহ পালন শেষে শনিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে দেশে ফেরার পরিকল্পনা ছিল তার।

তবে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার জেরে আকাশপথ অনিরাপদ হয়ে পড়লে মাঝপথ থেকে ফ্লাইটটি জেদ্দায় ফিরিয়ে নেওয়া হয়।

ফলে তিনি হাজারো যাত্রীর সঙ্গে বিমানবন্দরে অপেক্ষায় থাকেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক জানান, সব ফ্লাইট জেদ্দায় ফেরত এসেছে এবং কবে ঢাকায় ফিরবেন তা অনিশ্চিত—সবার কাছে দোয়া চান তিনি।

রোববার তার বাবা মাহবুব হামিদ তারা জানান, দীর্ঘ অপেক্ষার পর এয়ারলাইন্স যাত্রীদের হোটেলে নেয়। এমিরেটসের ফ্লাইটে ফেরা সম্ভব হচ্ছে না; জেদ্দা-দুবাই রুট জটিল হয়ে পড়েছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার যোগাযোগ করে বাংলাদেশ বিমানের একটি টিকিটের ব্যবস্থা করেছেন।

সব ঠিক থাকলে আজ রাত ১০টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে রওনা দিয়ে সোমবার সকাল সাড়ে ৮টার মধ্যে ঢাকায় পৌঁছাবেন মুশফিক।

তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাহবুব হামিদ এবং অন্য আটকে পড়া প্রবাসীদের নিরাপদ ফেরার জন্য দোয়া চেয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিশেষ ফ্লাইটে ফিরছেন মুশফিক

সর্বশেষ আপডেট ০৯:৩৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬