ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রী

বিরোধীদলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:২৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 29

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই সংসদে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একটি জায়গায় উপনীত হয়েছি, দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই।

দেশের মানুষের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় বসতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্মত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বুধবার (২২ এপ্রিল) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানের আনীত ‘দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমি প্রথমেই বিরোধীদলীয় নেতা এবং বিরোধীদলীয় সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ এখানে আলোচনা করলাম, অবশ্যই বিষয়টি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আজকে এই মুহূর্তে আমরা যে সংসদে দাঁড়িয়ে আছি, এটি বহু শহীদের রক্তের ওপরে প্রতিষ্ঠিত। বাংলাদেশের মানুষের আগামী দিনের সুন্দর একটি ভবিষ্যৎ কীভাবে প্রতিষ্ঠিত হবে, মানুষের সেই আশা-আকাঙ্ক্ষার ওপরে এই সংসদ প্রতিষ্ঠিত। আজকে এই সংসদে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, সেটি নিয়ে হয়তোবা আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে নিঃসন্দেহে কেউই আমরা অস্বীকার করছি না বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী বলেন, আমার দলের পক্ষ থেকে আমি বলতে পারি দেশ ও দেশের মানুষের স্বার্থের ব্যাপারে কেউ যদি কোনো প্রস্তাবনা দেন, আলোচনা করতে চান, পরামর্শ ও সুপারিশ দেন, আমরা যে অবস্থানেই থাকি না কেন সেই প্রস্তাব গ্রহণ করতে এবং সেই প্রস্তাবে আলোচনা করতে আমরা রাজি আছি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রধানমন্ত্রী

বিরোধীদলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি

সর্বশেষ আপডেট ১০:২৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬