বিমানবন্দরে অপতথ্য ছড়ানো হচ্ছে: বিমানমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০১:২২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 26
বিমানবন্দরে যাত্রী হয়রানি ও সেবার মান নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (৫ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাদের সক্ষমতার ওপর যাত্রীদের জীবন ও নিরাপত্তা অনেকাংশে নির্ভর করে।
দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা শিথিলতা সহ্য করা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, দায়িত্বে গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনকারীদের পুরস্কৃত করা হবে।

































