ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 109

আগামী আগস্টের মাঝামাঝি সময়েই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আভাস মিলছে। জ্বালানি লোডিং শুরু হওয়ার সঙ্গে এই সময়সূচি আরও স্পষ্ট হচ্ছে বলে জানানো হয়েছে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য দেন। তিনি উল্লেখ করে বলেন, প্রথম ইউনিটে আগামী মঙ্গলবার থেকেই জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এই ধাপটি শেষ হলে আগস্টে প্রাথমিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা যেতে পারে।

তিনি আরও যোগ করেন, জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ যুক্ত হওয়ার আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকতে পারেন। বিষয়টি নিয়ে প্রস্তুতিও এগোচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রসঙ্গে তিনি বলেন, ২০২৭ সালের জানুয়ারির মধ্যে প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে, যেখানে উৎপাদন হবে প্রায় ১১০০ মেগাওয়াট।

একই বছরের জুন নাগাদ দ্বিতীয় ইউনিটে জ্বালানি লোডিং শুরু করার পরিকল্পনাও রয়েছে বলে তিনি উল্লেখ করে বলেন।

 নির্ধারিত সময়সূচি ধরে কাজ এগোলে ২০২৭ সালের সেপ্টেম্বর নাগাদ দুই ইউনিট থেকে মোট ২২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে, তিনি  বলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিদ্যুৎ নিয়ে সুখবর

সর্বশেষ আপডেট ০৪:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬