বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ের আহ্বান

- সর্বশেষ আপডেট ১০:৫৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / 201
বিশ্ব পরিস্থিতির টানাপোড়েনে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার আশঙ্কা দেখা দেওয়ায় সরকার সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সংযমী হওয়ার অনুরোধ জানিয়েছে।
একই সঙ্গে জ্বালানি পাচার ও খোলাবাজারে ডিজেল পেট্রল বিক্রি বন্ধে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এক জরুরি পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে খোলাবাজারে জ্বালানি বিক্রি ঠেকাতে ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় থাকতে বলা হয়েছে।
জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশকে পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আগেই অনুরোধ করা হয়েছে।
মন্ত্রণালয় বলছে পরিস্থিতি সহজ নয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহ আগের মতো স্থিতিশীল নেই। সম্ভাব্য বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে, তবে কাঙ্ক্ষিত পরিমাণে এবং নির্ধারিত সময়ে সরবরাহ পাওয়া অনিশ্চিত হয়ে পড়ছে।
এতে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সাময়িক সমন্বয়ের প্রয়োজন হতে পারে। কোথাও কোথাও সরবরাহ কমে যেতে পারে। এর প্রভাব বিদ্যুৎ উৎপাদন ও সার কারখানাতেও পড়তে পারে বলে আভাস দেওয়া হয়েছে।
এ অবস্থায় সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে সরকার। অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখতে বলা হয়েছে। ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহনে চলাচলের আহ্বান জানানো হয়েছে।
জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে যতটা সম্ভব সংযম দেখানোর অনুরোধ করা হয়েছে।




































