বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না: মঈন খান

- সর্বশেষ আপডেট ০৮:০০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / 234
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না; বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে।
সোমবার (৯ মার্চ) নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নরসিংদী স্টেডিয়ামে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব এবং নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ড. মঈন খান বলেন, দীর্ঘ সংগ্রাম এবং ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এই সংগ্রামে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া। আগামী পাঁচ বছরে সরকার সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, রাজনৈতিক অধিকার নিশ্চিত করা এবং অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে কাজ করবে।
সভাপতির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নরসিংদীসহ সারা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, নরসিংদী জেলা বিএনপি একটি ঐক্যবদ্ধ পরিবার এবং দলের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব নেই।
বিশেষ অতিথির বক্তব্যে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির এমপিদের প্রথম সভাতেই স্পষ্টভাবে সতর্ক করেছেন- দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না। কোনো এমপি বা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, একটি মানবিক ও উন্নত বাংলাদেশ গড়তে হলে সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক নির্মূল করতে হবে। এজন্য দলের নেতাকর্মীদের প্রতিটি এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের তালিকা তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।
এছাড়া জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ প্রায় তিন হাজার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নরসিংদী ড্রিম হলি পার্ক এর ব্যবস্থাপক বাবু প্রবীর কুমার সাহা,আমানত শাহ লুঙ্গির মালিক হেলাল মিয়া, জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীন, নরসিংদী প্রেস ক্লাব সভাপতি মাখন দাস ও সেক্রেটারী আসাদুজ্জামান পলাশ। এছাড়া আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা বিএনপি’র সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি এম এ ভিপি জলিল, সহ-সভাপতি বিজি রশিদ নওশের,জেলা বিএনপি’র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি ও সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি এড.আব্দুল বাছেদ ভূঁইয়া, সহ-সভাপতি একেএম গোলাম কবির কামাল, সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি ফাইজুর রহমান,সহসভাপতি খবিরুল ইসলাম বাবুল, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, বাংলাদেশ ট্রাকবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন মৃধা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহজান মল্লিক,যুগ্ম সম্পাদক এম এন জামান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু, জেলা বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক সিআইপি রাশেদুল হাসান রিন্টু, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভূঁইয়া, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. মনিরুল হক জাবেদ, জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক সোহরাব হায়দার হাসিব, জেলা বিএনপি’র উপদেষ্টার হযরত আলী ভূঁইয়া, জেলা বিএনপি’র শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক একেএম জাহাঙ্গীর আলম বাদল, জেলা বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল কবির ভূঁইয়া, জেলা বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, জেলা বিএনপি’র মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আক্তার হোসেন খাবির, জেলা বিএনপি’র সহ-কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন,নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা বিএনপি’র সদস্য ইফতেখার আহমেদ ভুইয়া ইতিু, জেলা বিএনপি’র সদস্য আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপি’র সদস্য সাইফুল ইসলাম সোহেল, জেলা বিএনপি’র সদস্য মাহফুজুল ইসলাম, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি ও সেক্রেটারী সাইফুল ইসলাম পলাশ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বাতেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী আসাদুর রহমান মিলন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাখায়াত হোসেন সরকার, জেলা বিএনপি নেতা শাজাহান সরকার সুহাগ, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম আপেল ও সদস্য সচিব দীপক বর্মণ প্রিন্স, জেলা মহিলা দল সভাপতি এড.উম্মে ছালমা মায়া ও সেক্রেটারি ছালমা আক্তার স্বপ্না, জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ন কবির কামাল ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রধান, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন ভুইয়া আলতাফ,উপজেলা যুবদলের সাবেক সভাপতি আসাদ, রায়পুরা উপজেলা যুবদল আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সদস্য সচিব নুর আহম্মদ চৌধুরী মানিক, উপজেলা বিএনপির সদস্য ডা.মাহাবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য জাপানি শহীদ, উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ময়নুল ইসলাম সরকার,রায়পুরা পৌর সভা যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক সভাপতি আক্তার হোসেন ও সেক্রেটারী ইয়াকুব আলী, উপজেলা মহিলা দল সভাপতি আফরিন আসাদ, মরজাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: কবির হোসেন, জেলা যুবদল কৃষিবিষয়ক সম্পাদক শোহরাফ হোসেন মুন্না, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান শাহীন মাষ্টার,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ন ভুইয়া, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আলকাছ মিয়া, রায়পুরা সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সেক্রেটারী আমির হোসেন আমু, উপজেলা তাঁতী দলের সভাপতি হুররজ মোল্লা ও সেক্রেটারী শেখ আলমগীর হোসেন, রায়পুরা পৌর তাঁতী দলের সভাপতি ডা: শহিদুল ইসলাম ও সেক্রেটারী মো: বাদল মিয়া,রায়পুরা পৌরসভা মহিলা দলের সভাপতি আসমা আক্তার সহ বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের প্রায় তিন হাজার নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।































