ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কি জোট সরকার গঠন করবে?

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 185

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠন করতে পারলে অন্য কোনো দলের সঙ্গে জোটের প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি এককভাবেই সরকার গঠনের অবস্থানে যাচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে ফলাফল পাওয়ার পর কক্সবাজারের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয় পেয়েছেন সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, বিভিন্ন গণমাধ্যম, দলের কেন্দ্রীয় নির্বাচনি সেল এবং জেলা পর্যায় থেকে সংগৃহীত ফলাফলের ভিত্তিতে বিএনপি জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে বলে তাদের ধারণা।

সে ক্ষেত্রে সরকার গঠনে কোনো কোয়ালিশন বা জোটের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় সরকার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফায় ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠনের কথা বলা হয়েছিল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

তার ভাষ্য অনুযায়ী, জাতীয় সরকার বলতে সংসদের সব দলকে অন্তর্ভুক্ত করা নয়; বরং যারা গণতান্ত্রিক আন্দোলনে একসঙ্গে ছিল, তাদের সমন্বয়ে সরকার গঠনের অঙ্গীকারই দলটি করেছে এবং ভবিষ্যতেও সেই প্রতিশ্রুতির প্রতিই গুরুত্ব থাকবে।

সংসদে শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। বলেন, সুশাসন নিশ্চিত করতে এবং সরকারের ওপর কার্যকর নজরদারি রাখতে প্রাণবন্ত ও দায়িত্বশীল বিরোধী দল থাকা জরুরি, যাতে সংসদে ভারসাম্য বজায় থাকে।

নির্বাচনী বিজয় উদযাপন প্রসঙ্গে তিনি জানান, বিএনপি কোনো ধরনের উল্লাসে যাবে না। তার ভাষায়, দলের সামনে দায়িত্ব অনেক বেশি এবং বিজয় উদযাপন করে কোনো উত্তেজনা তৈরি করতে চায় না বিএনপি। জনগণের সমর্থন নির্বাচনের আগেই স্পষ্ট ছিল বলেও দাবি করেন তিনি।

বিএনপিকে দেশের গণতন্ত্র রক্ষা, বহুদলীয় ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আইনের শাসন প্রতিষ্ঠার পরীক্ষিত দল হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ধারাবাহিক অবস্থান দলটির রয়েছে। মাঝে ভুলত্রুটি হতে পারে, তবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও নিরাপত্তা জনগণ বিএনপির হাতেই নিরাপদ মনে করেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান ঘোষিত উন্নয়ন পরিকল্পনা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং প্রযুক্তিনির্ভর, মেধানির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ার বাস্তব কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা হয়েছে।

তবে একই দিন, জোটভুক্ত দলগুলোকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠনের পরিকল্পনার কথা জানিয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আমির খসরু মাহমুদ চৌধুরী
আমির খসরু মাহমুদ চৌধুরী

তিনি বলেন, দেশের প্রতিটি সংকটময় সময়ে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতেও সেই বিশ্বাসের প্রতিফলন দেখা গেছে। জনগণ বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপি কি জোট সরকার গঠন করবে?

সর্বশেষ আপডেট ০৩:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬