ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা কাল

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 119

প্রধানমন্ত্রী,ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনি ইশতেহার প্রকাশ করবে। দলটির চেয়ারম্যান তারেক রহমান নিজেই এই ইশতেহার উন্মোচন করবেন, নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

শায়রুল কবীর খান বৃহস্পতিবার এক বার্তার মাধ্যমে জানান, বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ইশতেহার প্রকাশ করা হবে। অনুষ্ঠান পরিচালনা করবেন স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্রে জানা গেছে, এবারের ইশতেহারে বিএনপি ৩১ দফা প্রতিশ্রুতি এবং ২০০৭ সালের জুলাই সনদকে মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। তরুণ ভোটারদের চাহিদাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি রাখা হয়েছে।

ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতি দমন কাঠামোতে স্পষ্ট রূপরেখা তুলে ধরা হবে। এছাড়া মানবাধিকার রক্ষা, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, আলেম-ওলামা, কৃষক ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণেও বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠানে দেশের বরেণ্য নাগরিকদের সঙ্গে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা কাল

সর্বশেষ আপডেট ০৭:৪৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬