ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা হত্যা: গাড়িচালকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 132

বাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা হত্যা: গাড়িচালকের মৃত্যুদণ্ড

রাজধানীর মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা সুলতানাকে নৃশংসভাবে হত্যার দায়ে তার ব্যক্তিগত গাড়িচালক মো. হৃদয় বেপারী ওরফে হৃদয় মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৯ জুলাই) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৩ এর বিচারক মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. জহিরুল ইসলাম (কাইয়ুম) সন্তোষ প্রকাশ করে বলেন, আদালতের এ রায়ের মাধ্যমে ভুক্তভোগীর পরিবার ন্যায়বিচার পেয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৩ মার্চ মধ্য বাড্ডার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে চাকরিজীবী আফরোজা সুলতানাকে গলা কেটে হত্যা করা হয়। পরদিন তার ভাই মো. আল মঞ্জিল বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে উঠে আসে, অনলাইন জুয়ায় বিপুল অর্থ হারিয়ে দেনায় জড়িয়ে পড়েছিলেন হৃদয়। সেই দেনা পরিশোধ এবং স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে ঘটনার দিন বাসায় একা থাকা আফরোজা সুলতানাকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি গুলশান বিভাগের সাব-ইন্সপেক্টর মো. রিপন উদ্দিন সিসিটিভি ফুটেজ, আসামির স্বীকারোক্তি এবং অন্যান্য বৈজ্ঞানিক আলামতের ভিত্তিতে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। পরে আসামির দেওয়া তথ্য অনুযায়ী মাটির নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ৯ ইঞ্চি লম্বা ছুরি, লুট করা ২২ দশমিক ৪ গ্রাম স্বর্ণালঙ্কার, রক্তমাখা টিস্যু, ভ্যানিটি ব্যাগ এবং নগদ ৬০০ টাকা উদ্ধার করা হয়।

এ ছাড়া ময়নাতদন্ত প্রতিবেদন, সিআইডির ক্রাইম সিন ইউনিটের ডিএনএ পরীক্ষার ফল এবং আদালতে আসামির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিও তার অপরাধ প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে অভিযোগ গঠনের পর মাত্র ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকাজ সম্পন্ন হয়।

রায়ে বিচারক পর্যবেক্ষণ করেন, বিশ্বস্ত কর্মচারী হয়েও বিশ্বাসের সুযোগ নিয়ে একজন নিরীহ নারীকে পরিকল্পিত ও নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধ সমাজে বিরল থেকে বিরলতম এবং সর্বোচ্চ শাস্তির যোগ্য।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা হত্যা: গাড়িচালকের মৃত্যুদণ্ড

সর্বশেষ আপডেট ১২:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬