ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা, ইতিহাস ও দর্শন বাতিলের সংবাদ গুজব

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 169

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কর্তৃপক্ষ বলছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি দাবি করা হয় যে স্নাতক (সম্মান) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে। তবে শিক্ষা মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, এ তথ্য সঠিক নয় এবং এর কোনো ভিত্তি নেই।

মঙ্গলবার (৯ জুন) মন্ত্রণালয়ের একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত বা নীতিগত অনুমোদন হয়নি। প্রচারিত তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রণালয় সূত্রে আরও বলা হয়েছে, উচ্চশিক্ষা সংস্কার ও শিক্ষাক্রম পর্যালোচনার কাজ চলমান থাকলেও বাংলা, ইতিহাস বা দর্শনের মতো মৌলিক বিষয় বাতিলের কোনো পরিকল্পনা নেই।

এ ধরনের গুজব থেকে দূরে থেকে সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য শিক্ষাক্রমে কিছু পরিবর্তন ও নতুন বিষয় যুক্ত করার আলোচনা থাকলেও সেখানে এসব বিষয় বাদ দেওয়ার কোনো প্রস্তাব নেই।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলা, ইতিহাস ও দর্শন বাতিলের সংবাদ গুজব

সর্বশেষ আপডেট ০৪:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬