ঢাকা ০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে নতুন প্রাণঘাতী ভাইরাস, সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১৩:০২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 244

প্রতীকী ভাইরাস

দেশে সম্প্রতি একটি রহস্যজনক ভাইরাস শনাক্ত হয়েছে, যা মানুষের জন্য মারাত্মক স্নায়ুবিক ও শারীরিক জটিলতা তৈরি করতে পারে। প্রথমে নিপাহ ভাইরাসের সঙ্গে মিল ধরে হলেও সর্বশেষ গবেষণায় দেখা গেছে, আক্রান্তদের শরীরে উপস্থিত ভাইরাসটি প্টেরোপাইন অরথোরিওভাইরাস (পিআরভি), যা বাদুড়বাহিত। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, ভাইরাসটি জিনগতভাবে আরও সংক্রামক ও প্রাণঘাতী হতে পারে।

গবেষণায় বলা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে পাঁচজন রোগী ভর্তি হন। তাদের মধ্যে জ্বর, বমি, মাথাব্যথা, অতিরিক্ত ক্লান্তি, মুখে অতিরিক্ত লালা নিঃসরণ এবং স্নায়ুবিক সমস্যা দেখা দেয়। সবাই খেজুরের কাঁচা রস পান করেছিলেন, যা বাদুড়ও খায় এবং নিপাহ সংক্রমণের জন্য পরিচিত মাধ্যম হিসেবে ধরা হয়।

প্রাথমিকভাবে রোগটি নিপাহ ভাইরাসজনিত মনে হলেও পরীক্ষায় কোনো নিপাহ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। চিকিৎসার পর পাঁচজনই হাসপাতাল থেকে ছাড়া পেলেও তিনজন দীর্ঘদিন দুর্বলতা, বিভ্রান্তি, শ্বাসকষ্ট ও হাঁটাচলার জটিলতায় ভুগেছেন। তাদের মধ্যে একজনের ২০২৪ সালে মৃত্যু হয়, সুনির্দিষ্ট স্নায়বিক কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

বিজ্ঞানীরা জানিয়েছেন, পিআরভি ভাইরাসটি জিনগত পুনর্গঠনের মাধ্যমে ভবিষ্যতে আরও সংক্রামক ও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। তারা জনগণকে খেজুর গাছ থেকে নামানো কাঁচা রস পান থেকে বিরত থাকার, রোগতত্ত্বীয় নজরদারি জোরদার করার এবং দ্রুত গবেষণা ও প্রস্তুতি বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখা, নিরাপদ খাদ্যাভ্যাস অনুসরণ করা এবং সন্দেহজনক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশে নতুন প্রাণঘাতী ভাইরাস, সতর্কবার্তা

সর্বশেষ আপডেট ০৮:১৩:০২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬