ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের হয়ে মিস ওয়ার্ল্ডে সামানজার

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 60

বাংলাদেশের হয়ে মিস ওয়ার্ল্ডে সামানজার

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ সামানজার সাঈদ এবার ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। ভিয়েতনামের হো চি মিন সিটি ও না ট্রাংয়ে আয়োজিত এবারের প্রতিযোগিতায় বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগী অংশ নেবেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের প্রস্তুতি, প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা এবং ‘বিউটি উইথ এ পারপাস’ প্রকল্প ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’-এর লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন সামানজার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ রাফাহ নানজিবা তোরসা এবং দেশের ফ্যাশন অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব আজরা মাহমুদ।

সামানজারের ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’ প্রকল্পের মূল লক্ষ্য জনসচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্যবিধির মাধ্যমে রোগ প্রতিরোধে মানুষকে উৎসাহিত করা। বিশেষ করে উপকূলীয় এলাকার নারীদের প্রজননস্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করতে কাজ করতে চান তিনি।

সামানজার বলেন, উপকূলীয় নারীদের স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া প্রয়োজন। নিরাপদ পানি ব্যবহার, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সুস্থ থাকার উপায় সম্পর্কে তাদের সচেতন করার পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়, বেসরকারি উন্নয়ন সংস্থা ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় মাঠপর্যায়ে কাজ করার পরিকল্পনা রয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে অন্তত ১০ হাজার মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েছেন তিনি।

চিকিৎসক বাবা-মায়ের সন্তান সামানজার ছোটবেলা থেকেই প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বিষয়ে আগ্রহী। বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজিতে স্নাতক ডিগ্রিধারী এই তরুণীর স্বপ্ন মানবস্বাস্থ্যের উন্নয়নে কাজ করা একজন বিজ্ঞানী হওয়া।

তার প্রচারণায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা, হাত ধোয়া, খাদ্য নিরাপত্তা, নিরাপদ পানীয় জল, মুখের পরিচ্ছন্নতা, ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি এবং পরিবেশ পরিচ্ছন্নতার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে তিনি দেশব্যাপী বিভিন্ন স্বেচ্ছাসেবী ও শিক্ষামূলক কার্যক্রমেও যুক্ত ছিলেন।

এদিকে সামানজারের প্রতি সমর্থন জানিয়ে তার জন্য ভোট চেয়েছেন সাবেক ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ রাফাহ নানজিবা তোরসা ও আজরা মাহমুদ। বাংলাদেশের সম্মান তুলে ধরতে সামানজারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তারা।

আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হবে এবারের মিস ওয়ার্ল্ড আয়োজন। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা ও আয়োজন অনুষ্ঠিত হবে দেশটির ঐতিহাসিক ও দর্শনীয় বিভিন্ন শহরে। আর ৫ সেপ্টেম্বর উপকূলীয় শহর না ট্রাংয়ের কান হোয়াতে অনুষ্ঠিত হবে জমকালো গ্র্যান্ড ফিনালে।

মিস ওয়ার্ল্ড সংস্থার ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারের আয়োজনটি বিশেষ গুরুত্বের সঙ্গে উদযাপন করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশের হয়ে মিস ওয়ার্ল্ডে সামানজার

সর্বশেষ আপডেট ০৮:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬