ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন রূপে দেখতে চায় যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 69

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এখন প্রচলিত সহায়তা-নির্ভর কাঠামো থেকে সরিয়ে বিনিয়োগ ও বাণিজ্যভিত্তিক কৌশলগত অংশীদারত্বে রূপ দিতে ওয়াশিংটন প্রস্তুত।

মঙ্গলবার (২৮ এপ্রিল), রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘অ্যাডভান্সিং ইউএস-বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপ’ শীর্ষক সংলাপে তিনি বলেন, বর্তমান মার্কিন নীতি অতীতের কিছু বাণিজ্য কাঠামো থেকে সরে এসে এমন একটি মডেল গড়তে চায়, যেখানে দুই দেশের জনগণই সরাসরি লাভবান হবে।

ক্রিস্টেনসেন জানান, প্রস্তাবিত ‘এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও কার্যকর করতে পারে। এই কাঠামোর আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে তুলনামূলকভাবে কম শুল্ক সুবিধা পেতে পারে, যদিও এর বিপরীতে বাণিজ্য ও নীতিগত কিছু সমন্বয় প্রত্যাশিত হবে।

তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে গম, তুলা, সয়াবিন ও ভুট্টাসহ কয়েক বিলিয়ন ডলারের কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছে, যা দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারসাম্য আনতে সহায়ক হতে পারে।

রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার প্রশংসা করলেও বিনিয়োগ আকর্ষণে কিছু কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তার মতে, নীতিগত স্বচ্ছতা, চুক্তি বাস্তবায়নের নিশ্চয়তা এবং নিয়ন্ত্রক প্রক্রিয়ার আধুনিকায়ন ছাড়া দীর্ঘমেয়াদি আস্থা তৈরি কঠিন।

তিনি আরও বলেন, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে, যা ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র খুলে দিতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন রূপে দেখতে চায় যুক্তরাষ্ট্র

সর্বশেষ আপডেট ০৫:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬