ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে নাসের হুসেইনের সমর্থন

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:১৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 178

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে সব দেশের প্রতি সমান আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

ঘটনার শুরু হয় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে। এই টাইগার পেসারকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ করলেও আইসিসি সেটি প্রত্যাখ্যান করে। বাংলাদেশের কঠোর অবস্থানের পরই বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।

এই পরিস্থিতিতে পাকিস্তানও বাংলাদেশকে সমর্থন জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়। নাসের হুসেইন স্কাই ক্রিকেট পডকাস্টে সাবেক ইংলিশ অধিনায়ক মাইক আথারটনের সঙ্গে বলেন, “বাংলাদেশের নিজেদের সিদ্ধান্তে অটল থাকা এবং খেলোয়াড় ফিজের জন্য দাঁড়ানো আমাকে খুব ভালো লেগেছে। পাকিস্তানের অবস্থানও প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, “পাকিস্তানের বাংলাদেশের পাশে দাঁড়ানো শুধুই ক্রিকেটীয় নয়, এটি রাজনীতির দাপট কমানোর একটি শক্ত সংকেত। কোনো না কোনো পর্যায়ে কাউকে অবশ্যই বলতে হবে যে এই রাজনীতি আর না।”

বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা থাকলেও পাকিস্তানের ম্যাচ না খেলার ঘোষণা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আর্থিক চাপে ফেলেছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ম্যাচটি মাঠে না হলে প্রায় ৬ হাজার কোটি টাকা ক্ষতির সম্ভাবনা রয়েছে। নাসের হুসেইন বলেন, “আইসিসি বা ভারতকেও আঘাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো এই ম্যাচের অর্থনৈতিক প্রভাব মোকাবিলা করা।”

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে নাসের হুসেইনের সমর্থন

সর্বশেষ আপডেট ০৫:১৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬