ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 155

মালয়েশিয়া

মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বাংলাদেশি কর্মীদের জন্য খুলতে যাচ্ছে। ব্যয় কমানো এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে দুই দেশের সরকার একমত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার পুত্রজায়ায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে অংশ নেন। সভায় শ্রমিক নিয়োগে ন্যায্যতা, খরচ কমানো এবং মানবপাচার রোধসহ স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে উভয় পক্ষ শ্রমবাজার খোলার প্রক্রিয়াকে দ্রুততর করার সিদ্ধান্ত নেন। মালয়েশিয়া খাতভিত্তিক চাহিদার ওপর ভিত্তি করে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন নিয়োগ ব্যবস্থা গ্রহণ করবে।

এ প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী কমানো, অভিবাসন খরচ হ্রাস এবং আটকে থাকা শ্রমিকদের দ্রুত নিয়োগ দেওয়ার পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে।

দুই দেশের পক্ষই পারস্পরিক স্বার্থে শ্রম ও বিনিয়োগ সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি শিক্ষাবিনিময়, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং তথ্য আদান-প্রদানে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।

মালয়েশিয়ার প্রযুক্তি-চালিত, এআই-ভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালু হবে, যাতে নিয়োগের পুরো খরচ নিয়োগকর্তা বহন করবেন এবং শ্রমিকদের জন্য খরচ শূন্য থাকে। উভয় দেশ নিয়মিত আলোচনার মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখারও প্রতিশ্রুতি দিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

সর্বশেষ আপডেট ০৯:৪৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬