ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশই বিএনপির প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 201

বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশই তাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের শক্তিকে সঙ্গে নিয়েই বিএনপি দেশ পুনর্গঠন করতে চায়।

শনিবার ঠাকুরগাঁওয়ে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

জনসভায় তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সমালোচনায় জনগণের কোনো লাভ নেই। মানুষ জানতে চায়, কে তাদের জন্য কী করবে। সে কারণেই বিএনপি জনগণের সামনে নিজেদের পরিকল্পনা তুলে ধরছে।

তিনি বলেন, খালেদা জিয়া বলতেন, বাংলাদেশ ছাড়া তার আর কোনো ঠিকানা নেই, আর সেই বিশ্বাসই বিএনপির প্রতিটি নেতাকর্মীর মধ্যে রয়েছে।

তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে দ্রুত সময়ের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে তিনি বলেন, বিমানবন্দরের কাজ অনেক দূর এগিয়েছে এবং সরকার গঠিত হলে যত দ্রুত সম্ভব এটি চালু করা হবে।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ওই আন্দোলনের মাধ্যমে দেশকে রক্ষা করা হয়েছে, এখন দেশকে এগিয়ে নেওয়ার সময়।

তিনি বলেন, ১৯৭১ সালের মতো ২০২৪ সালেও ধর্মভিত্তিক বিভাজন হয়নি এবং বাংলাদেশে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিতে বসবাস করে আসছে।

নারীদের কর্মসংস্থানে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, খালেদা জিয়া বিনামূল্যে নারীদের শিক্ষার ব্যবস্থা করেছিলেন। বিএনপি নারীদের স্বাবলম্বী করতে চায় এবং প্রত্যেক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে সহজে ঋণ পাওয়া যাবে। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণ সরকারের পক্ষ থেকে পরিশোধের উদ্যোগ নেওয়া হবে।

ঠাকুরগাঁওকে কৃষিনির্ভর এলাকা উল্লেখ করে তারেক রহমান বলেন, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিকে পরিণত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি দেশ পুনর্গঠন করতে চায়, আর এজন্য জনগণের সহযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশই বিএনপির প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান

সর্বশেষ আপডেট ১০:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬