ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ৩৮ হাজার ছেলের ‘লিঙ্গ’ পরিবর্তন!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • সর্বশেষ আপডেট ০৬:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 217

শিক্ষার্থীদের ছবিটি প্রতিকী।

রীতিমত আলোড়ন করা এক ঘটনা ঘটেছে বরিশালে। প্রায় ৩৮ হাজার যুবকের লিঙ্গ পরিবর্তন হয়ে গেছে! বিষয়টি প্রকাশ্য আসার পর এ নিয়ে শুরু হয়েছে আরেক যুদ্ধ।

লিঙ্গ পরিবর্তন হওয়া এই ৩৮ হাজার যুবকের সবাই এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থী। ইতোমধ্যে তাদের রেজিষ্ট্রেশন কার্ডও সম্পন্ন হয়েছে।

সম্প্রতি বরিশালের ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে রেজিষ্ট্রেশন কার্ড বিতরনকালে শিক্ষার্থীদের লিঙ্গ পরিবর্তনের অসঙ্গতি সামনে আসে। পরবর্তী যাচাই-বাছাইয়ে দেখা যায়, উল্লেখযোগ্য সংখ্যক ছেলে শিক্ষার্থীর লিঙ্গ ‘মহিলা’ হিসেবে প্রদর্শিত হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সারাদেশের ন্যায় বরিশালে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয় গত ১ মার্চ এবং চলে ৯ মার্চ পর্যন্ত। চলতি বছরে মোট ৮১ হাজার ৮৩১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৩৮ হাজার শিক্ষার্থী লিঙ্গ সংশোধনের আবেদন জমা দিয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জি এম শহিদুল ইসলাম জানান, কম্পিউটার প্রোগ্রামের সেটিংস সংক্রান্ত ত্রুটি এবং দায়িত্বপ্রাপ্ত অপারেটরের অসাবধানতার কারণে এ ভুল হয়েছে। সংশ্লিষ্ট অপারেটরকে শোকজ করা হয়েছে।

বোর্ড কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, এটি বড় ধরনের জটিলতা নয়; ধাপে ধাপে সংশোধন কার্যক্রম চলছে এবং নির্ধারিত সময়েই পরীক্ষা আয়োজন সম্ভব হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বরিশালে ৩৮ হাজার ছেলের ‘লিঙ্গ’ পরিবর্তন!

সর্বশেষ আপডেট ০৬:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬